ঢাকা ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

রূপগঞ্জে সুতার কারখানায় আগুন

রূপগঞ্জে সুতার কারখানায় আগুন

আপডেট সময় : ২৭-১১-২০২৪ ১১:৫৬:২০ অপরাহ্ন
রূপগঞ্জে সুতার কারখানায় আগুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিএকে টেক্সটাইল নামক একটি সুতার কারখানায় আগুন লেগেছে। বুধবার (২৭ নভেম্বর) ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকায় মুড়াপাড়া ভুলতা সড়কের পাশে সাইজিং মিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন লাগার অল্প সময়ের মধ্যেই পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুনে সূত্রপাত জানা যায়নি।
কাঞ্চন, ডেমরা ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের চার ইউনিটের সদস্যরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কারখানার মালিক শ্রী কিংকর বাবু বলেন, তার মালিকানাধীন এ টেক্সটাইল মিলে পলেস্টার, টিস্যু ও নাইলন সুতা তৈরি ও সাইজিং করা হয়।

মিলের ব্যবস্থাপক শ্রী তরু বাবু বলেন, হঠাৎ করে আগুনের শিখা দেখতে পেয়ে মিলে শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দ্রুত আগুন পুরো মিলে ছড়িয়ে পড়ে।
টেক্সটাইল মিলের কাঁচামাল, উৎপাদিত সুতা, সাইজিং করা সুতা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সুতাসহ মেশিনের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ